জাতীয়

রাশিয়ার দাবিকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

রাশিয়ার দাবীকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার নেতৃত্বে গণভোটের ফলাফলকে কখনো স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র। তিনি এই তথাকথিত প্রহসনের গণভোটকে আন্তর্জাতিক নীতির প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতাদের সঙ্গে দেখা করার সময় বাইডেন বলেন, আমি এ বিষয়ে খুব স্পষ্ট হতে চাই। ইউক্রেনের সার্বভৌম ভূখন্ডে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না। তথাকথিত গণভোট ছিল একটি প্রহসন, একটি সম্পূর্ণ ছলনা। ফলাফল মস্কোতে তৈরি করা হয়েছিল।

আরও পড়ুনঃ ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি এলিজাবেথ

বাইডেন বলেন, ইউক্রেনীয় জনগণের সত্যিকারের ইচ্ছা প্রতিদিন প্রতিফলিত হচ্ছে, কারণ তারা তাদের জনগণকে বাঁচাতে এবং তাদের দেশের স্বাধীনতা বজায় রাখতে তাদের জীবন উৎসর্গ করছে।

প্রেসিডেন্ট পুতিনের কথা উল্লেখ করে বাইডেন বলেন, পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চাকাক্সক্ষার জন্য ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা জাতিসংঘের সনদ এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র